প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান

ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিক বিহীন ১,৩২,১৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকা থেকে আটক করেন।
গত শনিবার ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি এবং আমড়া বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ও ট্যাবলেট ও ,৮১ পিস ইনজেকশন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১,৩২,১৫০ (এক লক্ষ বত্রিশ হাজার একশত পঁঞ্চাশ টাকা)
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) এর সাথে কথা বললে তিনি জানান, বিজিবি নিয়মিত টহল যোদ্দার করার ফলে সীমান্ত এলাকায় চোরাচালান শূন্যের কোঠায় এসেছে। পাশাপাশি চোরাচালান দমনে এবং সীমান্ত রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে।
সংবাদ প্রেরক,
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৫৮১৫১২
তারিখ: ১৯.১০.২০২৬
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪